ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নিপু মিয়ার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে চিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদীপুর ভাঙ্গার বাজার এলাকায় একটি মিতালী বাসের ধাক্কায় এক স্কুল ছাত্র নিপু মিয়া (৭) গুরুতর আহত হয়। তাকে সাথে সাথে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে গজিয়া গ্রামের সমর মিয়ার। সোমবার নিহত নিপুর মৃত্য দেহ বাড়িতে আসার পর জানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন সম্পন্ন হয়েছে।


