জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৫
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৯:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশুদের ঝগড়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের টিআরগাঁও গ্রামের আরিফ উদ্দিন ও মিলন মিয়ার লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-মিলন মিয়া, সাবাজ মিয়া, আরিফ উদ্দিন, শালিসি ব্যক্তি আমির উদ্দিন,আরেক আহত ব্যক্তির নাম জানাযায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগন্নাথপুর থানার এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।।


