ইলিয়াস আলীর সমন্ধে কটুক্তির যুবনেতা আফজাল হোসেনের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ১১:৪৫ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৮৭ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য::-সাবেক সফল সংসদ সদস্য,কেন্দ্রীয় বিএনপির নিখোজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার সহধর্মীনি ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধে বিশ্বনাথ আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ যুববিসয়ক সম্পাদক,যুক্তরাজ্য যুবদলের বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
তিনি এক প্রতিবাদ বার্তায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ কে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন,ইলিয়াস আলী হচ্ছেন বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে প্রিয় ও সর্ববৃহত্ত ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের তৃনমূল থেকে সর্বোচ্চ পর্যায় কেন্দ্রীয় সংসদ এর নির্বাচিত সাধারণ সম্পাদক,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিঠটর সাংগঠনিক সম্পাদক এবং তরুণ সংসদ সদস্য হিসেবে সর্বোচ্চ উন্নয়ন এর মাধ্যমে নিজ নির্বাচনী এলাকা কে সারাদেশে এক মডেল হিসেবে উপস্থাপন করে বৃহত্তর সিলেটের আগামী দিনের জাতীয় নেতৃত্বের একমাত্র স্বপ্ন পুরুষ এমনকি বৃহত্তর সিলেট কে ভারতের আগ্রাসী টিপাইমুখ বাদ বন্দের আন্দোলনের এক সফল ও আপসহীন নেতা যার ফলশ্রুতিতে দেশী-বিদেশী চক্রান্তের মাধ্যমে আজ দীর্ঘদিন যাবত তাকে গুম করে রাখা হয়েছে। তাই জননেতা এম ইলিয়াস আলী সম্পর্কে ও তার সহধর্মিনী, ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন ও তার অনুপস্তিতে সকল ইলিয়াস প্রেমী জনতার দিক নির্দেশক সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিঠটর প্রথম সদস্য তাহমিনা রুশদী লুনার বিরুদ্ধে কোন জনবিচ্ছিন্ন ও কোনো নেতা বা তার দল এর যে কোনো পর্যায়ের নেতা কর্তৃক কোনো প্রকার কটুক্তি বা অপপ্রচার বরদাস করতে পারবনা।
তিনি বিশ্বনাথ আওয়ামীলীগ ও শফিকুর রহমান কে অনতিবিলম্বে প্রকাশ্যে সর্বস্তরের ইলিয়াস প্রেমী জনতার কাছে তাদের কর্তৃক সকল প্রকার কুকর্মের ও অপপ্রচারের ক্ষমা চাওয়ার আহবান জানান। তা না হলে দেশে বিদেশে সর্বস্থরের ইলিয়াস প্রেমী জনতার প্রতিবাদের মুখে শফিকুর রহমান কে অবাঞ্চিত করা হবে এমনকি ইলিয়াস আলীর জন্মভূমি বিশ্বনাথে এবং যুক্তরাজ্যের নাগরিক শফিকুর রহমান কে যুক্তরাজ্যেই অবাঞ্চিত করতে আমরা প্রস্তূত। ইলিয়াসপত্নী তাহমিনা রুশদী লুনার নেতৃত্বে আজ সিলেট বিএনপির সর্বস্থরের নেতাকর্মী ইলিয়াস আলী কে ফিরে না পাওয়া পর্যন্ত দুর্বার আন্দোলনের জন্য প্রস্তূত। ইনশা আল্লাহ জনতার আন্দোলনের মুখে বর্তমান অবৈধ ও বাকশালী সরকার কালবিলম্ব না করে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরত দিতে বাধ্য হবে।


