রফিকের যন্ত্রনায় অতিষ্ঠ শাহজিরগাঁও গ্রামবাসী
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ৭:১০ অপরাহ্ণ | সংবাদটি ২৬৩৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামবাসীর উদ্যোগে বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গ্রামবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামবাসীর পক্ষে নুরুল ইসলাম রমজান।
লিখিত বক্তব্য তিনি বলেন, বিদেশ পাঠানোর নামে বিভিন্ন উপজেলার লোকজনের কাছ থেকে টাকা আদায় করে গ্রামের মৃত আরজান আলীর পুত্র রফিক আলী। গত ২৫ জুলাই শাহজিরগাঁও গ্রামে পঞ্চায়াতী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মসজিদের জায়গা নিয়ে আলাপ-আলোচনা করা হয়। ওই বৈঠকে জগন্নাথপুর থানার ফয়জুল রহমান, ওসমানীনগর থানার রাহিম আহমদ ও বিশ্বনাথ থানার রুহেল খান গ্রামবাসীকে অবহিত করেন তাদের গ্রামের রফিকের কাছে বিদেশ দেয়ার নামে ৫লাখ টাকা পাবেন।
এসময় পঞ্চায়াতের পক্ষে প্রবাসী দুদু মিয়া জানতে রফিকের কাছে যানতে চান সত্য কি এরা কাছে টাকা পাবেন। এতে দুদু মিয়া ও রফিকের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এসময় রফিক বৈঠকে উপস্থিত গ্রামবাসীর কথা অমান্য করে তার গোষ্টির লোকজন নিয়ে দেশীয়-অস্ত্র-সস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। রফিক আলীর লোকজনের হাতে গ্রামের অনেকেই গুরুতর আহত হন। এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য গ্রামবাসী নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরোও বলেন, বিদেশ নেয়ার নামে বিভিন্ন সময় রফিক আলী বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারনা মুলকভাবে টাকা নেয়ার কারণে সেই সব ব্যক্তিরা পঞ্চায়তের কাছে নালিশ করেছেন। এ রুপ একটি ঘটনায় রফিকের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। যার নং ৯ (তাং ১৭.০৩.১২ইং)। ওই মামলায় রফিক দীর্ঘদিন পলাতক ছিল।
তিনি লিখিত বক্তব্য আরো বলেন, গত ২৫ জুলাইয়ের ঘটনার পর ২৮ জুলাই সিলেটের আমলী আদালত-৩ এ রফিক আলী একটি মামলা করে। মামলা নং সিআর ২০৪/২০১৫। মিথ্যা তদন্ত দিয়ে মামলাটি দায়ের করে বলে দাবী করেন গ্রামবাসী।
সে ওই মামলায় উল্লেখ্য করে, সন্ত্রাসী কারণে তার লোকজন বাড়িতে থাকতে পারছেনা। রফিকের ওই বিষয়টি সঠিক নয় বলে দাবী করেন গ্রামবাসী। দোয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করা হয়েছে। এটা সরকারী কিংবা পঞ্চায়তের কোন রাস্তা নয়,এটা প্রবাসী লাল মিয়া পরিবারের ব্যক্তিগত রাস্তা। রাস্তাটি কেন বন্ধ হল বিষয়টি খতিয়ে দেখছেন গ্রামবাসী। রফিক আলীর লোকজনেরা এমন ন্যাক্কারনজক ঘটনা করে ঐতিহ্যবাহী শাহজিরগাঁও গ্রামের স্বনাম নষ্টের অপ্রচেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের প্রতি এমন আচরন ও আক্রমন এর কারণে গ্রাম তথা দেশের প্রতি নীতিবাচক ধারনা সৃষ্টি হবে। ফলে তার বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসন ও সচেতন মহলকে এগিয়ে আসার জন্য গ্রামবাসী আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহজিরগাঁও গ্রামের হাজী আবদুস সোবহান, হাজী তৈয়মুছ আলী, রজিব উল্লা, আবদুল হাসিম, মখরম আলী, ইউনুছ আলী, ছুরাব আলী, মখবুল আলী, আওলাদ আলী, শানুর আলী, আমরু মিয়া, জবর আলী, আবদুল মতিন, দুলাল মিয়া, আবদুস সালাম, নজরুল হোসেন, জামাল উদ্দিন, কয়েছ আহমদ, আমজদ আলী, মোহন আহমদ, হুমাইন আহমদ, সাজন আহমদ প্রমূখ।


