বিশ্বনাথে ব্রিটেনের কাউন্সিলর নেছার আলী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ৭:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১১০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ব্রিটেনের কিথলী টাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীকে উপজেলা শাহ আবদুল করিম পরিষদ সংবর্ধনা প্রদান করে। রোববার বিকেলে পরিষদের কার্যালয়ে এ উপলক্ষ্যে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি বাউল সমুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান পৃষ্টপোষক হাজী আবদুল হাই। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর নেছার আলী। স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা আছকর আলী। এসময় উপস্থিত ছিলেন পরিষদের বক্তব্য রাখেন, উপদেষ্টা মখলিছ মিয়া,সাংস্কৃতিক সম্পাদক বাউল ভাসনী বারীক।
এসময় উপস্থিত ছিলেন, বাউল শাহিন আহমদ, হাসান আলী, বাদশা মিয়া, রফিক মিয়া, খছরু দেওয়ান, মন্নান, আখতার, অখিল বাবু, মবশ্বির আলী, ময়নুল, পরুক মিয়া, সখা মিয়া, এম আই রিপন। সভা শেষে পরিষদের ক্ষুদে শিপ্লী মমতাজ,শামীমা ও শেতরী রানী গান পরিবেশন করেন।


