বিশ্বনাথে স্কুল ছাত্রীর সঙ্গে ইভটিজিং, থানায় অভিযোগ দায়ের
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ৮:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১২৫৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে এক স্কুল ছাত্রীকে কলোনীর কেয়ারটেকার ও তার সহযোগিররা উত্যপ্ত করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলা সদরের পুরান বাজার জগন্নাথপুর রোডস্থ আনোয়ার আলীর কলোনীতে এঘটনা ঘটে। এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রোববার দুপুরে থানায় তিনজনের নাম উল্লেখ্য করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন-কলোনীর কেয়ারটেকার চাদপুর জেলার সখিপুর গ্রামের মৃত দুদৃ মিয়ার ছেলে মাহমুদ আলী (৩২), তার সহযোগি হারুন মিয়া (৩০) ও দুদু মিয়া (২৫)।তার সহযোগিরাও একই এলাকার বাসিন্দা বলে জানাগেছে। অভিযোগ পাওয়ার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তরুণীর মা জানান, তারা সুনামগঞ্জ জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্ব-পরিবারের উপজেলার সদরের পুরান বাজার জগন্নাথপুর রোডস্থ আনোয়ার আলীর কলোনীতে বসবাস করে আসছেন। সম্প্রতি স্কুল পড়ুয়া মেয়েকে অভিযুক্তরা নানানভাবে উত্যপ্ত করে আসছে। রোববার সকালে অভিযুক্তরা একই ভাবে উত্যপ্ত করে। এসময় ঘরের টিন ও আসবাবপত্র তছনছ করে অভিযুক্তরা পালিয়ে যায়। এঘটনায় থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
থানার এ এস আই হুমায়ুন আহমদ অভিযোগের পাওয়ার সত্যতা স্বীকার করে ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করি। অভিযোগকারীদের ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।


