জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত চালক আটক
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ১১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৯ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক চালক জয় মিয়াকে (৩০) আটক করেছে থানা পুলিশ। তিনি সিলেটের জাফলং বাজারের বাসিন্দা। আটককৃত ট্রাক চালক জয় মিয়াকে রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত-গত শনিবার দুপুরে সিলেটের জাফলং উপজেলার তামাবিল এলাকা থেকে একটি কয়লা ভর্তি ট্রাক জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এলাকায় আসার পথে জগন্নাথপুর পৌর এলাকার ভবেরবাজার ব্রিজে এসে সামন থেকে আসা একটি প্রাইভেট কারকে রক্ষা করতে গিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপার রুবেল মিয়ার (১৮) ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। সে সিলেটের জাফলং বাজারের বাসিন্দা আব্দুল্লাহ মিয়ার ছেলে।
এ সময় ট্রাকের চালক জয় মিয়া আহত হন। দুর্ঘটনার পর আহত চালক পালিয়ে গিয়েছিলেন। রাত প্রায় ৯ টার দিকে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ আহত চালক জয় মিয়াকে আটক করেন। জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদের জানান, ধর্তব্য অপরাধের কারণে ট্রাক চালক জয় মিয়াকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


