বিশ্বনাথে তালামীযের ঈদপূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন,আগামী ১৩ আগষ্ট সংর্বধনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৫ ইং, ৬:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার ঈদপূর্ণ মিলনী ও আলোচনা সভা বেলা ২টায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহান শাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য তিনি বলেন, আগামী ১৩ আগষ্ট বিশ্বনাথ দক্ষিণ উপজেলার আওতাধীন প্রত্যেকটি মাদরাসা-স্কুলের দাখিল ও এস এস সি পরীক্ষায় উর্ত্তীণ নূন্যতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করতে পারবেন। বিশ্বনাথ দক্ষিণ উপজেলার আওতাধীন ৩২টি শাখার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা গুলো বলেন। শাখার সদস্য সচিব মো আবুল কাসেমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য হাফিজ ইসলাম উদ্দিন লতিফি, সদস্য আবু ছালেহ, সাবেক সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আজাদুল ইসলাম,বিশ্বনাথ আলিয়া মাদরাসার তালামীযের সভাপতি মুজাহিদ আলী সুমন, দেওকলস ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ গিয়াস উদ্দিন, বিশ্বনাথ সদর ইউপির সাধারণ সম্পাদক হুমাইন আহমদ রাজন, রামপাশা ইউপি তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ গুলজার আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বাগিছা বাজার তালামীযের সভাপতি হেলাল আহমদ, সিংগেরকাছ মাদরাসা শাখার দায়িত্বশীল মো.দিলওয়ার খান,ছামিউল ইসলাম, অলংকারী ইউপি তালামীয নেতা ফারুক আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ইব্রাহীম।


