আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-নুরুল ইসলাম খান
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ৬:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সাবেক সংসদ সদস্য ও জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম খান বলেছেন, একটি সমৃদ্ধ দেশ গড়ার জন্য দেশে একদল যোগ্য নাগরিক প্রয়োজন। আমাদের অাগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশকে সমৃদ্ধ করতে সবাইকে দেশ প্রেম উদ্ধুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামে মোমিরাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ এর উদ্যোগে ব্রিটেনের কিথলী ডাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীর সম্মানে ও শ্রীধরপুর গ্রামের জেএসসি ও এসএসসি উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর নেছার আলী। মখদুছ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা কবির উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তহিক আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সমাজসেবক ফরিদ খান, মোশাহিদ খান, তমেসির আলী, গৌছ আলী,আজম খান, নেওয়ার খান।
বক্তব্য রাখেন সংগঠক আবদুল্লাহ আল ফাহিম, দিলোয়ার হোসাইন, তাহমিনা বেগম, ইমাদ খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইব্রাহিম খান সুমন। সভায় সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।


