বিশ্বনাথে ব্রিটেনের কাউন্সিলর নেছার আলী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ৭:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৮১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ব্রিটেনের কিথলী ডাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলীর উদ্যোগে প্রবাসীর বাড়িতে মঙ্গলবার বিকেলে সংবর্ধনা প্রদান করা হয়।
এলাকার মুরব্বী সিরাজুল ইসলাম (হান্দু মিয়ার) সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর নেছার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবারক আলী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কবির উদ্দিন, হাজী তৈমুছ আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠক সাগর আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ফখরুল ইসলাম খান, আবারক আলী মেম্বার, দলিল লেখক কলমদর আলী, আশিক আলী, সংগঠক রানা মিয়া, হাফিজ আবদুর রাজ্জাক, ওয়ারিছ উল্লাহ,হারিছ উল্লাহ, ফরিদ মিয়া, তরুণ সংগঠক আব্দুল তুহিন কালাম, জাহাঙ্গীর আলম।


