মনফর আলী-হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ৮:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১২২১ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: বিশ্বনাথে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে উপজেলার ২২৬ জন গরীব-দুঃস্থ-অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ‘হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েল ফেয়ার ট্রাস্টের’ উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদুর রহমানের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় ওই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা। এউপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।
কারিকোনা গ্রামের প্রবীন মুরব্বী ও ট্রাস্টের ট্রাস্টি মফিজুর রহমানের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমির আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি ও জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী হাজী ইছবর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইয়াসিন আরাফাত, ভার্ড চক্ষু হাসপাতালের ডাঃ ফারহান ইবনে লতিফ, ফিল্ড ম্যানেজরা সজল দাশ, মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল হোসেন জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, আবুল কাশেম, সংগঠক ফুলকাছ আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২২৬ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে ১৩৫ জন রোগীকে চশমা, ৬৫ জন রোগীকে ঔষধ এবং ২৬ জন রোগীর চক্ষু অপারেশন করা হয়।


