বিশ্বনাথে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ১২:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা-প্রতিষ্ঠান আগুণে পুড়ে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও গ্রামের রাস্তার পাশে মের্সাস দিলোয়ার ভেরাইটিজ ষ্টোরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেন। খবর পেয়ে ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুণ এলাকাবাসী নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকান্ডের কারণ জানাযায়নি। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক জাহেদ আহমদের ভাই তারেক আহমদ জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দোকানঘর বন্ধ করে তার ভাই বাড়িতে চলে যান। রাত সাড়ে ৩টায় খবর পান তার দোকানঘরে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এসময় দোকানঘরের আশ-পাশ এলাকার লোকজন এসে আগুণ নিভানোর কাজে ঝাপিয়ে পড়েন। তবে আগুণ নিয়ন্ত্রন আনার আগেই দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, প্রাণ ক্যাম্পানীসহ আরও দুইটি ক্যাম্পানীর তারা ডিলারশীপ রয়েছেন। ফলে দোকান ঘরে প্রচুর মালা-মাল ছিল। আগুণে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের কারণ জানাযায়নি বলে তিনি জানান।


