স্পিডব্রেকার নির্মাণের দাবিতে ওসমানীনগরে সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ১২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৫ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। বিদ্যালয়ের সামনে সিলেট-ঢাকা মহাসড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে ওই সড়ক অবরোধ করা হয়। এসময় সড়কের উভয়পাশের্^ শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থী এবং এলাকাবাসীর দাবি, স্পিডব্রেকার না থাকার ফলে প্রায় সময়ই বিদ্যালয়ের সামনের এই সড়কে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। গত রবিবারও দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। এজন্য তারা ওই সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান।
সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী জানান, স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করা হয়। সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ছাড়াও সাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।
সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব অবরোধরে সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেও অবরোধের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের আশ^াসে পরে অবরোধ প্রত্যাহার করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে সড়ক অবরোধ করে। পরে স্পিডব্রেকার নির্মাণের আশ^াসে অবরোধ তুলে নেয়া হয়।


