বিশ্বনাথের শ্রেষ্ঠ শিক্ষিকা মায়ারুন নেছা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৭:১২ অপরাহ্ণ | সংবাদটি ১৫৯৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: মায়ারুন নেছা। কান্দিগ্রাম এস.এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এছর তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের হরিকলস গ্রামের মরহুম মছদ্দর আলী ও শাহনাজ বেগমের কন্যা ও কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসউদ্দিন আহমদের সহধর্মিনী।
উল্লেখ্য : গত ২৬ জুলাই বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভা কক্ষে এনিয়ে বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের সাক্ষাৎকার গ্রহনের পর এ সিদ্বান্ত হয়।


