বিশ্বনাথে আওয়ামী লীগ ও জামায়াতের দুই নেতা ঈদগাহ কমিটিতে
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৭:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪৬৪ বার পঠিত
স্টাফ রির্পোটার :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ পরিচালনা কমিটি পুনঃগঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় রাজাগঞ্জবাজারে কমিটি গঠনের লক্ষ্যে ঈদগাহ পরিচানা কমিটি সাবেক সভাপতি আফরুজ আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজামউদ্দিন সিদ্দিকীকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এইচ.এম.ফিরোজ আলীকে সাধারন সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৪৫সদস্য বিশিষ্ট সাধারন কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন-কোষাধ্যক্ষ ইউসুফ আলী মেম্বার, সদস্য আবুল বশর মো. ফারুক, মজমিল আলী, আব্দুল হাই, নূরুল হক।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী এই শাহী ঈদগাহে এলাকার ১৩টি গ্রামের মুসল্লিরা ঈদের জামায়াত আদায় করেন। গ্রামগুলো হলো-কান্দিগ্রাম, শাহ সাহেবের গাঁও, তেলিকোনা, পশ্চিম নোয়াগাঁও, ভাটপাড়া, বাদে কাবিলপুর, পাকিছিরি, গোবিন্দনগর, দ্বিপবন্দ, রাজাগঞ্জ বাজার, জয়নগর, মোহাম্মদপুর, তেঘরী।
সাধারন পরিষদের সদস্যবৃন্দ হলেন-পাকিছির গ্রামের মুহিবুর রহমান নিজাম, কয়েছ আলী, ফেওদৌস মিয়া, কান্দিগ্রাম গ্রামের আফরুজ আলী, এ.টি.এম নূরউদ্দিন, ওয়াব মিয়া, শাহ সাহেবের গাঁওগ্রামের মজমিল আলী, গিয়াসউদ্দিন তালুকদার, সৈয়দ আশিক হোসাইন, তেলিকোনা গ্রামের মাওলানা আবুল বশর মো. ফারুক, তোফাজ্জল হোসেন ভান্ডারী, দিলোয়ার হোসাইন, আবুল হোসাইন, পশ্চিম নোয়াগাঁও গ্রামের শাহ মো. হিরন মিয়া, ছমরু মিয়া, নূর মিয়া, জয়নগর গ্রামের গৌছ মিয়া, আপ্তাব আলী, মিজানুর রহমান, মোহাম্মদপুর গ্রামের সায়েস্তা হোসাইন, সুলতান মিয়া, তৈমুছ আলী, ভাটপাড়া গ্রামের বাবুল আহমদ, বখতিয়ার, মুজিবুর রহমান, বাদে কাবিলপুর গ্রামের ইসলামউদ্দিন, আব্দুল হাই, আবুল কালাম, তেঘরী গ্রামের চান মিয়া,নুর মিয়া, নুরুল হক, হাবিবুর রহমান, গোবিন্দনগর গ্রামের তৈয়বুর রহমান, আপ্তব আলী, সিরাজউদ্দিন, দ্বীপবন্দ গ্রামের সফর আলী, আব্দুল মতিন, নাজমুল হক, এইচ.এম.ফিরুজ আলী, ছাদ মিয়া, ডা. চুনু মিয়া, ইউসূফ আলী, মোজাহিদ আলী।


