জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন বিএনপির সভা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৫ ইং, ১২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪৪৫ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:-জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়ন বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গত রবিবার স্থানীয় রসুলগঞ্জ বাজারে অনুষ্টিত হয়। কমিটির আহবায়ক সফিকুল আলমের সভাপতিত্বে সদস্য মোঃ আব্দুন নুর এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য আবর আলী,রফু মিয়া,নুর মিয়া,আবুল হোসেন ও শিপন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য ডাঃ ইলিয়াস,সুলেমান আলী,জাকির হোসেন শিবলুর রহমান,এমরান রেজা,বিএনপি নেতা কবির আহমদ,ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া,ছাত্রদল নেতা খালিক আহমদ,জয়নুল আহমদ,দিলাল আহমদ,ফয়সল আহমদ প্রমুখ।
বক্তারা পাটলী ইউনিয়নের শেরা মোহাম্মদপুর এর কৃতিসন্তান শের এম সাত্তার যুক্তরাজ্যে বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক ও কামিনী পুর গ্রামের সন্তান মোঃ ফয়জুন নুর যুক্তরাজ্যের বার্নলি বিএনপির যুগ্ম আহবায়ক মনোনিত হওয়ায় পাটলী ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান.


