বেগম ইলিয়াসের বিরুদ্ধে আ.লীগের কটুক্তির নিন্দা জানিয়েছে বিশ্বনাথ রামপাশা ইউপি ছাত্রদল
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৫ ইং, ১২:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১১১৮ বার পঠিত
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান ও বিশ্বনাথ আওয়ামী লীগের কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউ/পি ছাত্রদলের নেতৃবৃন্দ।
নিন্দাকারীরা হলেন রামপাশা ইউপি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক রুবেল আহমদ,ছাত্রদল নেতা কুতুব উদ্দীন রানা, আব্দুল হাকীম, মুহাম্মদ রফিক,আল আমিন,মোসারফ,পারভেজ,বাবুল আহমদ, মিজানুর আহমদ, রুবেল, আফছর, ফয়েজ আহমদ,দুলাল,শামিম আহমদ,রাসেল আহমদ,রুহুল আমিন,ফয়ছল আহমদ,খালেদ আহমদ, জুনেদ, সাইদুল প্রমুখ।


