বালাগঞ্জে সামাজিক সুরক্ষা দলের সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ২:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন সামাজিক সুরক্ষা দলের এক সভা গতকাল বুধবার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনৃষ্টিত হয়। ‘ইউনাইটেড স্টেটস্ এজন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট’ (ইউএসএআইডি) এর আর্থিক সহযোগীতায়, ‘প্লান বাংলাদেশ প্রটেক্টিং হিউম্যান রাইটস’ (পিএইচ আর) প্রকল্পের আওতায় নারী ও শিশু নির্যাতনের হার কমিয়ে আনার লক্ষে এই সভার আয়োজন করা হয়। তাছাড়া নারী ও শিশু সংশ্লিষ্ট আইন সমুহ, দেনমোহর, কাবিন, তালাক, ভরন-পোষন, সালিসী পদ্ধতি, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, নির্যাতনের ফলে আহত শিশু ও নারীর সেবা প্রাপ্তীর স্থান সম্পর্কে ধারনা প্রদান সহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সামাজিক সুরক্ষা দলের সদস্য ইউপি সদস্য সাব্বির আহমদের সভাপতিত্বে ও প্লান বাংলাদেশের কর্মকর্তা হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, সামাজিক সুরক্ষা দলের সদস্য ইউপি সদস্য তজম্মুল হোসেন জনি, আলতাফুর রহমান চৌধুরী, মর্তুজা মিয়া, নজরুল ইসলাম বকুল, আফরোজ খান কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্টাতা সভাপতি সিরাজুজ্জামান খান মঙ্গল, সামাজিক সুরক্ষা দলের মহিলা সদস্যা রাছনা বেগম, শিবানী রানী, পিয়ারা বেগেম, সাংবাদিক আব্দুস শহিদ, ইমাম হাবিবুর রহমান, কাজী জিল্লুল হক, পল্লী চিকিৎসক সুনিল চন্দ্র, শিক্ষিকা কনিকা ধর, সমাজ সেবক আলা মিয়া, হেলাল আহমদ, রুবেল আহমদ, ববীতা রানী নাথ ও রুহেনা বেগম প্রমুখ।


