বালাগঞ্জে মসজিদে সিরনী বিতরন নিয়ে মারামারি: আহত-২
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৮:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩০১ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলার পূবর্ গৌরীপুর ইউনিয়নের পশ্চিম মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে মসজিদে শিরনী (তবরুক) বিতরণ করা নিয়ে মারামারিতে দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে শিরনী বিতরন করা নিয়ে গ্রামের চাঁন মিয়া তালুকদারের ছেলে আব্দুল মনাফ তালুকদার (২৭) ও কুতুব তালুকদারের ছেলে চঞ্চল তালুকদারের (৪০) মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুই জনই গুরুতর আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত আব্দুল মনাফ তালুকদার ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে অপর আহত ব্যক্তি চঞ্চল তালুকদার স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে কোন পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনী। স্থানীয়রা জানান, বিষয়টি আপোষে নিষ্পত্তি করার চেষ্টা চলছে।


