বিশ্বনাথে টানা বর্ষণে জন-জীবন বিপর্যস্থ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৫ ইং, ২:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১১০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে গত দুইদিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ী ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বিভিন্ন হাওর প্লাবিত হয়ে আমন ধান পানির নিচে তলি গেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন জায়গায় আধা-পাঁকা রাস্তা, পুকুর, খাল-বিল, নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি হলে বন্যার আশংক করেছেন উপজেলা বাসী। পুরো উপজেলার জন জীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। ঢানা বর্ষণের ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের পড়তে হচ্ছে চরম দূর্ভোগে এবং দিনমজুরি অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এখনও উপজেলায় কোথাও প্লাবিত হয়নি খবর পাওয়া যায়নি।
উপজেলার লামাকাজি ও দেওকলস ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চল রাস্তা পানির নিচের যাওয়ার আশংকা করছেন বলে ওই এলাকার বাসিন্দারা জানান।
এব্যাপারে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, কয়েকটি গ্রামের আমন ধান পানির নিচে তলিয়ে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, এখন পর্যন্ত উপজেলার কোথাও প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।


