সাংবাদিক রাজু’র পিতার ১ম মৃত্যু বার্ষিকী শনিবার
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৫ ইং, ৮:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১০২০ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: দৈনিক ইত্তেফাক, সবুজ সিলেট এর বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক তজম্মুল আলী রাজু’র পিতা মরহুম হাজী মো. আব্দুল বারীর প্রথম মৃত্যু বার্ষিকী শনিবার ২২ আগস্ট। ওই দিন উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের বাড়িতে দুপুর সাড়ে ১২ টায় ৬৫ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম আব্দুল বারী’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


