বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন থাকবে: শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ১০:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১৫৫১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বিকেলে উপজেলার আধুনিক সেন্টারে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজলু চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপিস্থত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে বাংলাদেশের জন্ম হতনা। জাতির পিতার জন্যই আমরা এ দেশ পেয়েছি। কিন্তু মীরজাফরের গোষ্টিরা ১৫ ই আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে চরম বিশ্বাসঘাতকতা করে। রাজাকারের দুসররা মনে করেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলে তার নাম মুছে যাবে, কিন্তু তিনি বেঁচে আছেন সবার হৃদয়ে। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ততদিন থাকবে।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শেখ মকলু মিয়া, উপ- দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক খন্দকার মহসিন কামরান, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, সৈয়ীদ আহমদ বহলুল, পীর মজনু মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক ঝলক পাল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা পিনাক পাণি ভট্টার্য, সত্যেন্দ্র কুমার দেব, শাহনুরুর রহমান সানুর, নেফা মিয়া, গোলাম কিবরিয়া, আলাউর রহমান, ডি কে জয়ন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, চঞ্চল পাল, সেলিম রেজা, আরিজ আলী প্রমুখ।


