ওসমানীনগরে জামেয়া শরিয়ত উল্যা মাদ্রাসায় পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫ ইং, ৫:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩০৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে জামেয়া রাহমানিয়া হাজী শরিয়ত উল্যাহ হাফিজিয়া লক্ষীপুর-সোনাপুর মাদ্রাসায় বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মুহাতামিম মোঃ কামরুল হাসান আবর আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার নাজিম মাও. হাবিবুর রহমানের পরিচালনায় অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, অনুষ্ঠানে বোয়ালজুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও: আব্দুল আজিজ এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী বদরুর হকের অর্থায়নে বৃত্তি প্রাপ্তদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ চৌধুরী, মাওলানা মোতাসিম বিল্লাল জালালী,মাও. আব্দুল মালিক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হুছাইন আহমদ, মাওলানা আতর আলী, মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি ক্বারী জামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরে মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


