ওসমানীনগরে র্যাবের অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ১:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৭০০ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের ওসমানীনগরের কচপুরাই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব ৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত আসামির সো. জালাল মিয়া (২০) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে। তার কাছ থেকে ২টি রিভলবার ও ৩ টি বুলেট পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ জালাল মিয়াকে গ্রেফতার করা হয়।


