জগন্নাথপুরে আ.লীগ নেতা কবির উদ্দিনের মৃত্যুতে শোক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ১০:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সিলেটস্থ জগন্নাথপুর উপজেলা সমিতির সভাপতি ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদের অকাল মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
জানাগেছে, শনিবার ভোর ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির উদ্দিন আহমদের (৫৫) মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। দুপুরে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি মোল¬াবাড়ি গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা’য় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বিএনপি নেতা শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পাটলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্নাসহ শতশত শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।
এদিকে-আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের পুত্র কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা পীর ছালিক আহমদ ডন প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


