সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথ উপজেলা মৎস্য কর্মকর্তা আহত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক এক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, গতকাল শনিবার রাত ৯টায় বিশ্বনাথ থেকে তার নিজ মোটরসাইকেল যোগে সিলেট যাওয়ার পথে রশিদপুর এলাকায় একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।


