বিশ্বনাথে ৪০০ পিস ইয়াবাসহ আটক ৪ (আপডেট)
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১০:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৮৯৭ বার পঠিত
জামাল মিয়া ও আবুল কাশেম::
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ৪০০ পিস ইয়াবা ও (ঢাকা মেট্রো গ ১২-০৭৬৭) নং প্রাইভেট কারসহ জহিরুল হককে (২৩) আটক করেছে থানা পুলিশ। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কসবা গ্রামের লিফাই উল্লার ছেলে। এসময় গাড়ি চালকসহ আরও তিন সহযোগীকে আটক করা হয়। এরা হচ্ছে, মৌলভী বাজারের সেরপুর নতুন বস্তির গিরাজ ভান্ডারীর ছেলে মামুন মিয়া (২২), জগন্নাথপুরের জালালপুর গ্রামের আয়াজুল মিয়ার ছেলে সজিব আহমদ (২০), ও গাড়ি চালক ওসমানীনগরের বকশিপুর গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে টিপু মিয়া (২৬)। সোমবার রাত সাড়ে ৯ টায় বিশ্বনাথ-রশিদপুর সড়কের ইমিদপুর নামক স্থান থেকে তাকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিযেছে।
আটকের সত্যতা স্বীকার কওে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, থানার এস আই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের আটক করতে সক্ষম হয়। তিনি বলেন, জহিরুলকে আটকের পর জিজ্ঞাসাবাদে বাকি তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।


