পিতার স্বপ্নপূরণে দেশ ছেড়েছেন বিএনপি নেতা ইলিয়াসপুত্র অর্ণব
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১২:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৩৫৪০ বার পঠিত
নিউজ ডেস্ক::বাবার স্বপ্নপূরণে দেশ ছেড়েছেন ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস অর্ণব। বাবা ইলিয়াস আলীর ইচ্ছা ছিলো তিনি ব্যরিস্টার হবেন। সেই স্বপ্নপূরণেই অর্ণব পাড়ি জমালেন ভিনদেশের পথে। ওখানে তিনি এই বিষয়ে উচ্চতর পড়ালেখা করবেন। ইউনিভার্সিটি অব লন্ডন ইন্টারন্যাশনাল প্রোগ্রামস এর অধীনে আইন বিষয়ে পড়াশোনা করতে তিনি সোমবার সন্ধ্যায় বিমানে উঠেন। ঢাকাস্থ হযরত শাহজালাল (র.হ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইংল্যান্ডের হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছেন অর্ণব।
বাংলাদেশ ছাড়ার প্রাক্কালে বিএনপির ‘নিখোঁজ’ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর মাঝে পিতার শূণ্যতা ফুঁটে উঠে। এক প্রতিক্রিয়ায় অর্ণব বলেন, গুডবাই বাংলাদেশ। সবাইকে গুডবাই বলে যেতে পারিনি। মাফ করবেন।
তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি তার পিতার স্বপ্ন পুরোটাই পূরণ করতে পারেন। তিনি যেনো তার বাবার গর্বিত সন্তান হতে পারেন এই দোয়া চেয়েছেন ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস অর্ণব।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর বাসায় ফেরার পথে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। এতোদিনেও তাদের সন্ধান মেলেনি। তাদের পরিবার, দলের নেতাকর্মী সবাই এখনো আশায় বুক বেঁধে আছেন ফিরবেন জনপ্রিয় এই বিএনপি নেতা ও তার ব্যক্তিগত গাড়িচালক।
প্রিয় স্বামীর জন্য অপেক্ষা সন্তানদের পিতৃশূণ্যতা সামাল দিতে দিশেহারা ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
দীর্ঘ সাড়ে তিনবছর ধরে বাবার জন্য ছটফট করছে নিখোঁজ এই নেতার তিন সন্তান। তবে এদের মধ্যে সব থেকে ছোট একমাত্র কন্যা সাইয়ারা নাওয়াল বাবার জন্য মরিয়া।
ইলিয়াস আলীর তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস এতোদিন দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইনে পড়াশোনা করছিল। তার ইচ্ছা বার-এট-ল করবে। এই ইচ্ছাপূরণ করতে সোমবার দেশ ত্যাগ করেছে আববার। ছোট ছেলে লাবিব সারার কলেজে পড়াশোনা করছে। আর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল প্রাথমিকে পড়ছে।


