প্রধানমন্ত্রীর প্রতি ওসমানীনগরের শিক্ষকদের কৃতজ্ঞতা জ্ঞাপন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১২৭৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: নতুন পে-স্কেলে এমপিওভূক্ত শিক্ষকদের অন্তর্ভূক্ত করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন সিলেটের ওসমানীনগরের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক নের্তৃবৃন্দ।
তাজপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শওকত আলী এবং ওসমানীনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল লেইছ ওসমানীনগরের সকল শিক্ষকদের পক্ষে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি সবমসয় আন্তরিক। সরকারি কর্মকর্তা কর্মচারীর মতো এমপিওভূক্ত শিক্ষকদের সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান তারা।


