বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র অর্থায়নে ও অলংকারী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে অলংকারী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুখছিত আখতারের সভাপতিত্বে সেলাই মেমিন বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আখতার ফারুক, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালক ফয়জুর রহমান ফজলু, অলংকারী ইউপি সদস্য হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যাংকার আল জাহান।
সংগঠক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠক রাবেল আহমদ, শামীম আহমদ, আবুল হোসেন, ইকবাল আহমদ, ফয়জুর রহমান বাবুল, মকবুল আহমদ, সাবুল মিয়া, আলিম উদ্দিন, আবুল কালাম, মিছির আলী, সুলেমান চৌধুরী, মুক্তার হোসাইন, আব্দুল কাইয়ূম, আলহাজ্ব মাহমদ আলী, রফিক আহমদ, ফজর আলী প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার অসাহায় ও দরিদ্র লোকদের মধ্যে ১১টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।


