খাজাঞ্চীতে বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৩১ বার পঠিত
বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র অর্থায়নে ও খাজাঞ্চী ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার বিকেলে ৩টায় খাজাঞ্চী ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে সেলাই মেমিন বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আখতার ফারুক, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালক ফয়জুর রহমান ফজলু।
সংগঠক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফয়জুর রহমান বাবুল, মামুদুর রব, জাহেদ আহমদ, হাফিজ নূর উদ্দিন, রজব আলী, তাজুল ইসলাম, আলিম উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি


