বিশ্বনাথে দুই যুবদল নেতার ওপর হামলার নিন্দা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৮০২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা যুবদলের দুই নেতা গবিন্দমালাকার ও আবদুর রব সরকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নিন্দাকারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারন সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, বিএনপি নেতা মনির মিয়া, ফারুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী।
নেতৃবৃন্দ এক বিবৃতিত্বে বলেন, যুবদল নেতাদের ওপর দৃস্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তি


