বিশ্বনাথে কাইয়া খাইড় বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৮ বার পঠিত
অসিত রঞ্জন দেব :: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল সোমবার বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের খাইয়া খাইড় নতুনবাজারে খাইয়া খাইড় নতুনবাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য, ধীতপুর নিবাসী মো. মলিক মিয়া। সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রফিক মিয়া। অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আলকাছ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক পদে বেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম আনহার, কমিশনার পদে আতাউর রহমান গুলজার, বিপুল বৈদ্য, রইছ আলী। বিনা প্রতিদন্ধীতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হেলাল আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, মুহিবুর রহমান, সাশীল ব্যক্তিত্ব মো. চন্দন মিয়া। প্রিসাইডিং অফিসার ছিলেন হাবিবুর রহমান, পোলিং অফিসার রুহুল আমিন, মো. সাজ্জাদ আলী।


