বিশ্বনাথে কাইয়া-কাইড় বাজার বণিক সমিতির শফত অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে কাইয়া-কাইড় (নতুনবাজার) বণিক কল্যাণ সমিতির শফত অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নব-নির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শফত পড়ান বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালালউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাশীল ব্যক্তিত্ব মো. চন্দন মিয়া, বিশ্বনাথ পুরানবাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, কাইয়া-কাইড়বাজার বণিক সমিতির সভাপতি মো. মলিক মিয়া, সমাজসেবক মুজিবুর রহমান, আব্দুল হকসহ কাইয়া-কাইড়বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


