বিশ্বনাথে তুরণ আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫৭০ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকী পাড়া নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী মো. তোরণ আলী গত মঙ্গলবার লন্ডন সময় বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না—রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। তোরণ আলী প্রায় ৭ বছর পূর্বে লন্ডনে যান। তিনি মানচেস্টার শহরের লংসাইড এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্র জানায়, মরহুম তোরণ আলীর লাশ দেশে আনার চেষ্ঠা করছেন স্বজনেরা। দেশে আসলে জানাযার নামাজের সময় সূচি আত্বীয় স্বজনকে জানানো হবে।


