বিশ্বনাথে পতিত জমি ব্যবহার বিষয়ক উদ্ধদ্বকরন সভা
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৬২ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: বিশ্বনাথে লামাকাজি ইউনিয়নের পতিত জমির সর্বোত্তম ব্যবহার বিষয়ক উদ্ধদ্বকরণ সভা রবিবার ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
সভাপতিত্ব করেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। উপ-সহকারী কৃষি অফিসার হরে কৃঞ্চ সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আলী নুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ রুহুল আমিন, প্রাণী সম্পদ অফিসার নূরুল ইসলাম, মৎস্য অফিসার নির্মল চন্দ্র বণিক, বিদ্যুৎ কর্মকর্তা জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার যাদব আর্চায্য, ইউ/পি সদস্য রনজিত চন্দ্র ধর, এনাম আহমদ এনাম, কৃষক লিল ু মিয়া চৌধুরী, চমক আলী, আমির আলী, হাবিবুর রহমান, শামসুজামান, চমরু মিয়া, দিলোয়ার হোসেন, মশব আলী, কাচা মিয়া, মুরব্বী ফরিদ আলী, আছমত আলী, একেএম দুলাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সববায় অফিসার মো. শাহজাহান, যুব উন্নয়ন অফিসার মাহবুব আলম সরকার, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডলসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


