বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সংবর্ধনা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫ ইং, ৫:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১২২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ১১ অক্টোবর। এ উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাব তাঁর সম্মানে সংবর্ধনা সভায় আয়োজন করেছে। ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। অনুষ্ঠানে প্রেসক্লাবের সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


