বিশ্বনাথে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫ ইং, ৬:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের কোনাপাড়া (রামপাশা) নামক স্থানে ট্রাক (সিলেট-ড ১১ ১৪৯৭) উল্টে পারভেজ আহমদ (৯) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। পারভেজ রামপাশা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের দিনমজুর দুলাল মিয়ার পুত্র।জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টায় কোনাপাড়া নামক স্থানে ট্রাকটি হঠাৎ উল্টে যায়। এসময় পথচারী শিশু পারভেজ আমহদ ট্রাকের নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।


