বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ল্যাপটপ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫ ইং, ৩:১০ অপরাহ্ণ | সংবাদটি ১২৩১ বার পঠিত
তজম্মুল আলী রাজু : শিক্ষার উন্নয়ন, অগ্রগতি নিয়ে জন্ম থেকে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন টাস্ট ইউকে। ধারাবাহিকতাও রয়েছে ওই সংগঠনটির। গতকাল সোমবার উপজেলার দুটি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। ট্রাস্টের বিশ্বনাথ পুরানবাজারস্থ অফিসে আনুষ্ঠানিকভাবে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরী স্কুল এর প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সহকারী ট্রেজারার তৈয়বুর রহমান, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, মন্ডিং স্টার স্কুলের অধ্যক্ষ সায়েক আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


