বিশ্বনাথে শফিকুর রহমান চৌধুরী মতবিনিময় সভায়
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫ ইং, ৮:১১ অপরাহ্ণ | সংবাদটি ১১৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শারদীয় দূর্গা পূজা হউক সকলের উৎসব। বিশ্বনাথ উপজেলা ও সিলেট জেলাসহ সারাদেশে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্নভাবে যাতে উৎসবের আমেজে পরিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয় সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গূরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। সমাজের বিভিন্নস্থরে লুকিয়ে থাকা জামায়াত-বিএনপির প্রেতাতœরা যাতে শান্তিপূর্ণ উৎসবে বেঘাত করতে না পারে সেজন্য সবাইকে সর্বদা স্বজাগ দৃষ্ঠি রাখতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে থেকে জঙ্গিবাদ-বোমাবাজদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসছেন। দেশে যাতে সকল ধর্মেও মানুষ শান্তিপূর্নভাবে নিজেদের ধর্ম পালন করতে পারে সেলক্ষে কাজ করছে সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার সওজের ডাকবাংলায় পূজা উদযাপন পরিষদ, দলীয় নেতাকর্মী, সাংবাদিকসহ সমাজের গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্যরে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, নূরউদ্দিন, জামাল মিয়া, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম, আবদুর রুপ, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, দুলাল মিয়া, তাজুল ইসলাম, ইকবাল হোসেন শাহীন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, উপজেলা প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক আবদুল বাতিন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, কামরান আহমদ, আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


