স্টাফ রিপোর্টার: বাসিয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনা ছিল প্রতিমা বিসর্জনে। এবার উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনিন ২৪টি পূজা মন্ডপ ছিল। বৃহস্পতিবার ৩টি প্রতিমা বিসর্জন হয়েছে এবং শুক্রবার ২১টি প্রতিমা বিসর্জন হবে বলে জানাগেছে।