বিশ্বনাথের মন্ডলকাপনে যুক্তরাজ্য প্রবাসী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫ ইং, ৭:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দেশ মাটি ও মানুষের কণ্যাণে সব সময় প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। নাড়ির টানে প্রবাসীরা নিজ নিজ গ্রামের উন্নয়ন করে যাচ্ছেন আন্তরিকভাবে। অনেক প্রবাসী গ্রাম, এলাকার উন্নয়ন করলেও তারা থাকেন প্রচারবিমুখ। কোন প্রচার কিংবা প্রচারে তারা বিশ্বাস করেন না। এমনই এক প্রবাসী হলেন বিশ্বনাথের পশ্চিম মন্ডলকাপন গ্রামের লন্ডন প্রবাসী মো. আব্দুর রব। যে প্রবাসী না জানিয়ে সমাজের অনেক উন্নয়ন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। শুক্রবার রাতে পশ্চিম মন্ডলকাপন ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ক্রীড়ানুরাগী, লন্ডন প্রবাসী, সমাজসেবক মো. আব্দুর রব এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।সংঘের সভাপতি নূরউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুন নুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. হারিছউদ্দিন আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় সমিতির উপজেলার চেয়ারম্যান মো. মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, শিক্ষক এখলাছ উল্লাহ মুজিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমির আলী, আব্দুর রুপ, ইব্রাহিম আলী, পরতাব আলী, আব্দুল মানিক, কয়ছর আলী, মুজিবুর রহমান, সানুর আলী, আবুল হোসেন, বুলবুল আহমদ, আনোয়ার হোসেন, আল-আমিন, আফজল মিয়া, বাচ্ছু মিয়া, মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আনোয়ার হোসেন।


