বিশ্বনাথে দীর্ঘ ১২ বছর পর পৈত্রিক ভিটেমাটি ফিরে পেল কিশোর
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫ ইং, ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৭১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের কারিকোনা গ্রামবাসী আবারও একটি মহতি কাজ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গ্রামের মুরব্বীয়ানদের আন্তরিক প্রচেষ্টায় ওই গ্রামেরই ১৩ বছরের এক কিশোর দীর্ঘ ১২ বছর পর তার আপন পৈত্রিক ভিটেমাটি ফিরে পেয়েছে। গতকাল শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে কিশোর মোজাহিদ এর কাছে তার মায়ের উপস্থিতিতে তার ঘরের চাবি তুলে দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও কারিকোনা গ্রামের পন্সায়েতের মুরব্বীয়ানগণ।
শুধু তাই নয়। টাকার অভাবে লেখাপড়া বন্চিত মোজাহিদকে স্কুলে ভর্তির সব উদ্যোগ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান এবং মোজাহিদ ও তার মাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কারিকোনা গ্রামবাসী। বিগত সময় ইভটিজিংয়ের বিরুদ্বে সাহসী ভুমিকার জন্য প্রশংসিত হয়েছিল ঐ গ্রামবাসী ।
জানাগেছে দীর্ঘ প্রায় ১৩ বছর পূর্বে কারিকোনা গ্রামের সাজ্জাদ আলী মৃত্যু বরণ করলে ৬ মাসের শিশু মোজাহিদকে নিয়ে তার স্ত্রী তার বাবার বাড়ী চলে যান। এ সুযোগে সাজ্জাদ আলীর বিরোধপূর্ণ বসত ভিটায় আশ্রয় নেন উক্ত ভিটার অন্য দাবিদাররা । তখন বিষয়টি জেনে সাজ্জাদের স্ত্রী আর বাড়ী ফিরে আসেননি । তবে স্বামীর বাড়ীর আত্মীয় স্বজনদের দারে দারে ঘুরেন , কিন্তু আত্মীয় স্বজনরা বারবার চেষ্টা করেও কাজের কাজ কিছুই করতে পারেননি । সম্প্রতি নানান আর্থিক টানাপোড়নের কারণে এবং ছেলের ভবিষ্যতের কথা ভেবে অনেকটা নিরুপায় হয়ে সাজ্জাদ আলীর স্ত্রী কারিকোনা গ্রামেরই বাসিন্দা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এবং কারিকোনার পন্সায়েতের শরনাপন্ন হন । উপজেলা চেয়ারম্যান ও কারিকোনা গ্রামবাসী দীর্ঘ কয়েক সপ্তাহ অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে দখলকৃতদেরকে উচ্ছেদ করতে এবং উপরোক্ত ভিটেমাটির প্রকৃত মালিক মোজাহিদের কাছে দীর্ঘ প্রায় ১২ বছর পর তার পৈত্রিক ভিটেমাটি সমজিয়ে দিতে সক্ষম হন। গতকাল ৩০ অক্টোবর শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে বিপুল সংখ্যক গ্রামবাসী ও মোজাহিদের মায়ের উপস্থিতিতে তার হাতে ঘরের চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এবং কারিকোনা গ্রামের পন্সায়েতের মুরব্বীয়ানগণ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিকোনা পঞ্জায়েত কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা হাজী মোঃ আব্দুল বারী, সহ-সভাপতি হাজী মুজেফফর আলী, প্রবীণ মুরব্বী হাজী মোঃ তৈমুছ আলী, হাজী হারিছ আলী, হাজী মাহমদ আলী , হাজী মোঃ আব্দুন নুর, হাজী নুরুল ইসলাম, হাজী মোঃ বাবুল মিয়া, তরুনদের মধ্যে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ,হুসিয়ার আলী, খলিলুর রহমান, শাহিন মিয়া, রহিম মিয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে টাকার অভাবে লেখাপড়া বঞ্চিত মোজাহিদের স্কুলে ভর্তির ব্যাপারে সব উদ্যোগ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এবং স্বাভাবিকভাবে বেচে থাকার জন্য মোজাহিদ ও তার মাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কারিকোনা গ্রামবাসী। বিগত সময় ইভটিজিংয়ের বিরুদ্ধে সাহসী ভুমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন কারিকোনা গ্রামবাসী । এবার একটি এতিম শিশুর বসতভিটা থেকে দখলকৃতদেরকে উচ্ছেদ করে দারুন এক মহতি ও সাহসী পদক্ষেপ নিয়ে মানুষের আস্থা এবং প্রশংসা কুড়াতে সক্ষম হলেন কারিকোনা গ্রামবাসী।


