পিতৃহারা হলেন ম্যারাডোনা
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫ ইং, ১:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৯১১ বার পঠিত
নিউজ ডেক্স:: পিতৃহারা হলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ম্যারাডোনার বাবা ডন দিয়েগো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দীর্ঘদিন ধরে হার্ট ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ডন। গত ২ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০১১ সালে মারা যান ম্যারাডোনার মা টোটা।


