রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে ওসমানীনগরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ১০:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১১১২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে শিশু রাজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়ে হয়েছে। শনিবার সকালে উপজেলা সংবাদ পত্রের এজেন্ট শুকুর আলী ও দিলশাদ আলীর উদ্যোগে যুব সমাজের ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অনুষ্টিত মানববন্ধনে খুনীদের ফাঁসির দাবি জানান আয়োজকরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন পেপার বিক্রেতা শুকুর আলী, দিলশাদ মিয়া, মো: আরাফাত মিয়া, ব্যবসায়ী পুলক দেব, রিপন, আং হাই, চেরাগ আলী, খোকন দাশ, টুবলু দত্ত, লিংকন দাশ, সাবুল মিয়া, রনি দেব, নিটু দাশ,জুমুর বাবু প্রমুখ। বক্তারা দ্রুত বিচার শুরুর দাবি জানিয়ে বলেন, যারা নৃসংশ ভাবে শিশু রাজনকে হত্যা করেছে তাদের ফাঁসি না হলে এধণের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।


