ওমানীনগরে কুশিয়ারা ডাইকে ভাঙ্গন শতশত পরিবার পানিবন্দি
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ৮:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা ডাইক ভেঙ্গে ১৫টি গ্রামের শত শত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। শনিবার দুপুরে লামাতাজপুরে ডাইকের ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সাদীপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুর রব, স্থানীয় ইউ/পি সদস্য শফিক আহমদ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সাদীপুর ইউপির লামা তাজপুর এলাকায় ডাইকের ৪০ ফুট এলাকার বাঁধ ভেঙ্গে কুশিয়ারা নদী থেকে প্রবল স্রোতে পানি প্রবেশ করে গ্রামগুলো প্ল¬াবিত হয়। পানির প্রবল স্রোতে ডাইকের পাশে কদমতলী সেতুর উভয় পাশের রাস্তা ভেঙ্গে গেছে। যে কোন সময় সেতুটি ধসে পরে যেতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। এতে এসব গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পরেছেন। ভেসে গেছে বেশ কয়েকটি মৎস্য খামারের মাছ, তলিয়ে গেছে ধান ক্ষেত। প্লাবিত গ্রাম গুলো হলো সুন্দিকলা, পশ্চিম সুন্দিকলা, সৈয়দপুর, লামাতাজপুর, সুরিকোন, নোয়াগাও, ভেরারচর, মোকামপুর, ইসলামপুর, সম্মানপুর, দক্ষিণ কালনীচর, রহমতপুর ও চাতলপাড়।
এলাকাবাসী জানিয়েছেন কুশিয়া নদীর পানিতে প্রতিটি প্লবিত গ্রামের রাস্তা, ভেরারচর-পঞ্চগ্রাম বাজার, লামাতাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরিকোনা সরকরি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ কালনীচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট মহাসড়কসহ উপজেলার বিভিন্ন এলাকার সাথে প্ল¬াবিত এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পাউবি সূত্রে জানা যায়, বিগত ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবছরে কুশিয়ারা নদী সংশ্লি¬ষ্ট গ্রাম গুলো বন্যা নিয়ন্ত্রণের জন্য ওসমানীনগরের দক্ষিণ কালনীচর থেকে বালাগঞ্জের পূর্ব গৌরিপুর পর্যন্ত প্রায় ৩৪ কি.মি. এলাকায় নির্মিত হয় কুশিয়ারা ডাইক। পরবর্তী সময়ে ওসমানীনগর এলাকার ডাইকে একাধিক স্থানে ভাঙ্গন এবং একাধিক স্থান ওয়াটার লেভেলের নিচে থাকলেও তা সংস্কার করা হয়নি দীর্ঘ দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী জানান, ডাইকের ভাঙ্গনের খবর পেয়ে জনপ্রতিনিধিদের নিয়ে ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি উর্র্ধবতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্থদের তালিকা দেয়ার জন্য বলেছি।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ডাইক পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে উর্ধ্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুুত প্রেরন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাকে বলা হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ বন্যা কবলিতদের পাশে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।


