ওসমানীনগরে ১৩দিন ধরে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৫ ইং, ৩:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন এক মহিলা গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে গত ৯ আগষ্ট ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং ৩৮২।
জানাযায়, ওসমানীনগর উপজেলার পূর্ব বাম্মন গ্রামের মৃত তবারক আলীর মেয়ে মানসিক ভারসাম্যহীন রিনা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে তাহার পিতার বাড়িতে বসবাস করে আসছেন। গত ৭ আগষ্ট নিজ বাড়ি ব্রাম্মন গ্রাম থেকে গোয়ালা বাজার আসার পথে নিখোঁজ হন। পরবর্তীতে আত্বীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করিয়া তাহার সন্ধান না পাওয়ায় এব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়। যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি তাহার সন্ধান পান তাহলে ওসমানীনগর থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


