বিশ্বনাথে অটোরিকশা ধর্মঘট চলছে
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৫ ইং, ১:০২ অপরাহ্ণ | সংবাদটি ১১১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে ও পুলিশি হয়রাণীর প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে অটোরিকশা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ফলে উপজেলার হাজার হাজার যাত্রীদের পড়তে হচ্ছে দূর্ভোগে। উপজেলায় অটোরিকশা শূণ্য থাকায় বাধ্য হয়ে অনেকেই অন্য যানবাহন দিয়ে যাতায়াত করতে দেখা যায়। আবার অনেকেই জরুরী কাজ ছাড়া বাসা-বাড়ি থেকে বের হচ্ছেনা। উপজেলার আটটি ইউনিয়নের কোথাও অটোরিকশা চলাচল করছেনা। এতে ওইসব এলাকার যাত্রীদের পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
প্রসঙ্গত, গতকাল সোমবার সোমবার উপজেলা সদরে ‘অটো রিকশা শ্রমিক ইউনিয়নের’ (রেজিনং ২০৯৭ ও ৭০৭) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও উপজেলা সদরে বাসিয়া সেতুর ওপর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চালকদের দাবি না মানা পর্যন্ত অনির্দিস্টকালের জন্য ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করেছেন উপজেলার ৬টি শাখার চালকসহ নেতৃবৃন্দ।


