বিশ্বনাথে জমিয়তের কর্মী সম্মেলন রবিবার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ৬:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: রবিবার ১৬ আগস্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শহরের নতুনবাজারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন জমিয়তে উলামায়ে ইসলাম শায়খে ইমামবাড়ি সভাপতি আল্লামা আব্দুল মোমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন ক্বাসিমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। সম্মেলনে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা জহিরউদ্দিন আহমদ।


