বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ৩:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১২৮২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়াদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আবুল কালাম আজাদকে সভাপতি, শুভরাজ চন্দকে সাধারন সম্পাদক ও এনামুল হক মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৫-১৮ সালের জন্য বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইসলাম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক অজয় কুমার দেব, কোষাধ্যক্ষ সেবুল মিয়া, দপ্তর সম্পাদক নকুল কুমার দে, প্রচার সম্পাদক আব্দুল জলিল, কার্যকরী সদস্য আব্দুল বাছিত (গিয়াস), মরম আলী, সদস্য আব্দুস সালাম, মজনু মিয়া সিকদার, আব্দুল আজিজ সুমন, নূরে আলম সিদ্দিকী, আব্দুল মালেক, সফল কান্তি দে (সফু), রফিকুল ইসলাম, মাসুক মিয়া, ফয়ছল আহমদ, রায়হান আহমদ, জিলা মিয়া, রেজাউল করিম, বদরুল ইসলাম, ফিরোজ আহমদ। -বিজ্ঞপ্তি


